Showing posts with label Bangla. Show all posts
Showing posts with label Bangla. Show all posts

Wednesday, January 20, 2021

Bangla

 হারাবার শখ




আমি হারিয়ে যাব নিবির বনের মাঝে,
হাসবো, কাঁদব, খেলব সেথায়
প্রতিটি সকাল সাঁঝে। 

আমি হারিয়ে যাব উর্দ্ধ গগন তরে,
সীমাহীন প্রান্তরে ঘুরব তব
মনের শখে উড়ে উড়ে।

 

আমি হারিয়ে যাব সমুদ্রের মাঝ দরিয়ায়,
খুঁজিয়া অনেকে ক্লান্ত বদনে
বেলা শেষে করবে হায় হায়।

 

আমি হারিয়ে যাব লোকালয়ের ঐ মেলাতে,
সঙ্গীয় সাথীরা খুঁজে নাহি পাবে,
বসে থাকব নাগর দোলাতে।

 

আমি হারাতে চাইনা এমন কোন স্থানে,
যেখানে নারীর কলরবে মুখরিত রবে,
খুঁজে পাবনা জীবনের মানে।

 ………… আবু সাঈদ মোঃ মোরছালিন রোমেন

………… ১৯/০১/২০২১ইং।

Bangla

  হারাবার শখ আমি হারিয়ে যাব নিবির বনের মাঝে, হাসবো, কাঁদব, খেলব সেথায় প্রতিটি সকাল সাঁঝে।  আমি হারিয়ে যাব উর্দ্ধ গগন তরে, সীমাহীন প্রান্তরে ...